প্রতি সফরে নিজের সন্তানকে নিরাপদ রাখুন
আপনার সন্তানকে সুরক্ষিত রাখতে সঠিক কার সিটের চেয়ে বেশি জরুরি কিছু নয়। এখনও সড়ক দুর্ঘটনা শিশুদের আঘাতের অন্যতম প্রধান কারণ হয়ে ওঠে এবং সঠিক সিটটি সঠিকভাবে ব্যবহার করলেই আসল পার্থক্য তৈরি হতে পারে।
আমাদের সহায়িকাতে আপনাকে আপনার সন্তানের বেড়ে ওঠার প্রতিটি পর্যায়ে সঠিক চাইল্ড কার সিট নির্বাচন এবং ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে।
চাইল্ড কার সিট কেন গুরুত্বপূর্ণ
কার সিটের কেবলমাত্র পরামর্শই দেওয়া হয় না – এটা আইন। এটি জীবন বাঁচায়। সঠিকভাবে ফিট করা সিট হঠাৎ থেমে যাওয়া বা ধাক্কা লাগার সময় মাথা, ঘাড় এবং মেরুদণ্ড বাঁচিয়ে আপনার সন্তানকে নিরাপদ রেখে গুরুতর আঘাতের ঝুঁকি কমায়।
যতই কম দূরত্বের হোক না কেন, প্রতিটি যাত্রার জন্য উপযুক্ত নিয়ন্ত্রণ প্রয়োজন।
আইন কী বলে
- চালকের দায়িত্ব: 14 বছরের কমবয়সী সকল যাত্রী সঠিকভাবে নিয়ন্ত্রিত আছে কিনা নিশ্চিত করা গাড়ির চালকের আইনি দায়িত্ব।
- 135সেমির কম বা 12 বছরের কম বয়সী: একটি শিশুকে অবশ্যই উপযুক্ত কার সিট ব্যবহার করতে হবে।
- 135সেমির বেশি বা 12 বছরের বেশি বয়সী: এবুস্টার আইনত বাধ্যতামূলক নয়, কিন্তু অবশ্যই অ্যাডাল্ট সিটবেল্ট পরে থাকতে হবে।
প্রতিটি স্টেজের জন্য সঠিক সিট নির্বাচন

নবজাতক থেকে 2 বছর বয়সী শিশু
রিয়ার-ফেসিং বেবি সিট
- শিশুর বাড়িতে প্রথম আগমনের যাত্রা থেকেই একটি রিয়ার-ফেসিং বেবি সিট ব্যবহার করুন।
- এয়ারব্যাগ চালু থাকলে এটিকে কখনও সামনের সিটে রাখবেন না।
- পিছনদিকে মুখ থাকার ফলে এটি আপনার সন্তানের কোমল মাথা, ঘাড় এবং মেরুদণ্ডে সেরা সুরক্ষা দেয়। যতক্ষণ সম্ভব তাদের পিছনদিকে মুখ করেই রাখুন।

টডলার বা ছোট শিশু (2 – 6 বছর বয়সী)
রিয়ার-ফেসিং বা ফরওয়ার্ড-ফেসিং সিট যার মধ্যে অভ্যন্তরীণ বন্ধনী বা শিল্ড দেওয়া রয়েছে
- যতদিন সম্ভব আপনার সন্তানকে রিয়ার-ফেসিং সিটেই রাখার পরামর্শ দেওয়া হয়।
- কমপক্ষে 2 বছর বয়স পর্যন্ত এবং সম্ভব হলে 4 বছর পর্যন্ত আপনার সন্তানকে রিয়ার-ফেসিং সিটেই রাখুন।
- গায়ের সাথে সুন্দরভাবে স্ট্র্যাপগুলো আটকানো আছে কিনা নিশ্চিত করুন। স্ট্র্যাপের নিচে কখনও বিশাল বপুর কোট পরানো উচিত নয়। পরিবর্তে, আপনার সন্তানকে স্ট্র্যাপ দিয়ে বেধে তার উপর একটি কম্বল দিয়ে দিন, প্রয়োজনে।
- আপনার সন্তানের উচ্চতা / ওজন এই আসনের তুলনায় বেশি না হওয়া পর্যন্ত এই ধরনের সিটই ব্যবহার করুন।

6-12 বছর বয়সী শিশু বা তাদের উচ্চতা কমপক্ষে 135সেমি না হওয়া পর্যন্ত
হাই-ব্যাকড বুস্টার সিট
- হাই-ব্যাকড বুস্টার সিটে পরিবর্তন করুন।
- এটি আপনার সন্তানকে সেই উচ্চতায় তুলে দেয় যার ফলে বড়দের সিটবেল্ট নিরাপদে তাদের ঘাড় বা পেটের পরিবর্তে তাদের বুক এবং তলপেটের উপর দিয়ে আটকানো যায়।
- পার্শ্ব-প্রভাবিত দুর্ঘটনায় পাশের উইংগুলো বাড়তি সুরক্ষা দেয়।
- আইন অনুযায়ী, শিশুদের বয়স 12 বছর বা উচ্চতা 135সেমি না হওয়া পর্যন্ত – এর মধ্যে যেটি প্রথমে হবে – কার সিট ব্যবহার করতে হবে।
- নিরাপত্তা বিশেষজ্ঞরা 150সেমি না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন, শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের সিটবেল্ট ব্যবহারের আগে।
- এই পর্যায়ে, একটি বুস্টার কুশন ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেটি প্রস্তাবিত নয়। নিরাপদতম বিকল্প হিসাবে একটি হাই-ব্যাকড বুস্টার-কেই বিবেচনা করা হয়, যেহেতু এটি মাথা ও ঘাড়ের ভারবহন করে।
মূল নিরাপত্তার পরামর্শ
- সবসময় লেবেল পরীক্ষা করুন: একমাত্র EU-অনুমোদিত সিটগুলোই (“E” হিসাবে চিহ্নিত) যুক্তরাজ্যে UK আইনানুগ।
- সেকেন্ড-হ্যান্ড সিট নিয়ে আপোস করবেন না। সর্বদা নিশ্চিত করুন আপনার কারসিট নিজের কাজ করার জন্য উপযুক্ত – আপনার সন্তানের নিরাপত্তা এতোটাই গুরুত্বপূর্ণ যে তাতে ঝুঁকি নেওয়া যায় না। আপনার সিটে প্রয়োজনীয় আইনি তথ্য এবং নিরাপত্তার শংসাপত্র দেখা যাচ্ছে কিনা নিশ্চিত করুন।
- আইসোফিক্স বনাম স্ট্যান্ডার্ড ফিটিং: আইসোফিক্স সিটগুলো সরাসরি বিল্ট-ইন কার কানেকটরের সাথে সংযুক্ত যার অর্থ সিট বেল্ট লাগানো সিটের তুলনায় ফিট ভুল হওয়ার সম্ভাবনা কম। তবে সব গাড়িতে আইসোফিক্স থাকে না – আপনার গাড়ি নির্মাতার থেকে জানুন কোন সিটগুলো আপনার গাড়ির জন্য অনুমোদিত।
- কোনো বিরাট আয়তনের কোট পরবেন না: এগুলো স্ট্র্যাপ এবং আপনার সন্তানের শরীরের মাঝে বিপজ্জনক মাত্রায় ব্যবধান তৈরি করে।
- ফিট হওয়া জরুরি: স্ট্র্যাপগুলোকে এতোটা পোক্ত হতে হবে যাতে আপনি ওয়েবিং (স্ট্র্যাপের) ওপর চিমটি কাটতে না পারেন।
- নিয়মিত বিরতি: কারসিটগুলো গাড়ির বাইরে দীর্ঘক্ষণ ঘুমানোর জন্য পরিকল্পিত নয়। দীর্ঘকালীন সফরের মাঝে বিরতি নিন যাতে বাচ্চাদের সোজা করে শোয়ানো যায়।
পরবর্তী পর্যায়ের দিকে ছুটবেন না
আপনার সন্তানকে তাড়াতাড়ি উপরদিকে সরানো খুবই ঝুঁকিপূর্ণ। আপনার সন্তানের উচ্চতা এবং ওজনের সাথে মিলিয়ে কারসিটের প্রতিটি পর্যায় সতর্কতা অবলম্বন করে ডিজাইন করা হয়েছে। যতবেশি আপনার সন্তান উপযুক্ত সিটে থাকবে, ততবেশি তারা নিরাপদ থাকবে।
আপনার সন্তানের নিরাপত্তার জন্য প্রতিটি সতর্কতার মূল্য আছে। সঠিক সিট বেছে নেওয়ার জন্য সময় নিন, সঠিকভাবে সেটিকে ফিট করুন এবং প্রত্যেকটি সফরে সেটি ব্যবহার করুন – সেই সফর যত ছোটই হোক না কেন। কারণ যখন আপনার প্রিয়জনের সুরক্ষার কথা আসে, তখন কোনো শর্টকাট চলে না।